প্রাণবন্ত আলোচনায় প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ আলোচনা, সদস্যদের মতামত প্রদান এবং বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া এ সাধারণ সভার কার্যক্রম চলে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত। দিনব্যাপী অনুষ্ঠিত সভায় ক্লাবের বিভিন্ন সাংগঠনিক ও দাপ্তরিক বিষয়, সদস্য সচিবের প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রেস ক্লাব যশোরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফকির শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্য সচিবের প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক। আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন উপস্থাপন করেন আহ্বায়ক কমিটির সদস্য এবং বিগত কমিটির কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন। এ ছাড়া দাপ্তরিক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য এম. আইউব।

আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল কবির নান্টু ও সরোয়ার হোসেনের সঞ্চালনায় সভার প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই আহ্বায়ক ফকির শওকত শুভেচ্ছা বক্তব্য দেন। তার বক্তব্যের মধ্য দিয়ে সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এরপর সভায় সদস্য সচিবের প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন উপস্থাপনের পর আয়-ব্যয়ের হিসাবসংক্রান্ত প্রতিবেদন সদস্যদের সামনে তুলে ধরেন আহ্বায়ক কমিটির সদস্য ও বিগত কমিটির কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন। একই সময়ে দাপ্তরিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য এম. আইউব।

প্রথম অধিবেশনে নির্ধারিত প্রতিবেদনগুলো উপস্থাপনের পর জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেওয়া হয়। বিরতি শেষে বিকেল ৩টায় সাধারণ সভার দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় অধিবেশনে প্রথম অধিবেশনে উপস্থাপিত সদস্য সচিবের প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদনের ওপর সদস্যদের মতামত গ্রহণ করা হয়। এ সময় সভায় উপস্থিত মোট ১৮ জন সদস্য তাদের মতামত ব্যক্ত করেন। সদস্যরা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার পাশাপাশি প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

আলোচনায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখার বিষয়টি গুরুত্ব পায়। অধিকাংশ সদস্য সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখার পাশাপাশি যশোরের ঐতিহ্যবাহী প্রেসক্লাবের মর্যাদা ও ঐতিহ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে তারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

সদস্যদের বক্তব্যে প্রেস ক্লাবের ঐতিহ্য, মর্যাদা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সভায় সদস্যরা তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন এবং উপস্থাপিত প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিকেল ৩টায় শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনের আলোচনা চলে টানা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত।

সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবির। তিনি সদস্যদের উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দেওয়ার পাশাপাশি আলোচ্য বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা তুলে ধরেন।

পরে সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক এবং কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন তাদের নিজ নিজ প্রতিবেদন অনুমোদনের জন্য সাধারণ সভায় উপস্থিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদনের জন্য কণ্ঠভোট গ্রহণ করা হয়। কণ্ঠভোটে সদস্য সচিবের প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

ছবি:লোকসমাজ।

এর মধ্য দিয়ে সাধারণ সভার গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। পরে সভার সভাপতি ও প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফকির শওকত উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান। তিনি সাধারণ সভায় উপস্থিত থেকে সভার কার্যক্রমে অংশ নেওয়া এবং মতামত দেওয়ার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান। এরপর তিনি সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

সাধারণ সভায় ট্রেজারি বেঞ্চে অন্যান্যর মধ্যে আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর রহমান মামুন, নূর ইসলাম ও আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।