যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম যুবক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ায় বৃহস্পতিবার প্রতিপক্ষের ছুরিকাঘাতে কোরবান শেখ (৪৫) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। তিনি শংকরপুর গাড়োয়ানপট্টি এলাকার রেজাউল শেখের ছেলে।
স্বজনরা জানান, দুপুর আড়াইটার দিকে রেলগেট পশ্চিম পাড়ায় তার এক ভাগ্নের বাড়িতে যাচ্ছিলেন কোরবান শেখ। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে রেলগেট কলাবাগান এলাকার বাশারের ছেলে তুহিনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন তার ওপর চড়াও হয়। কোনোকিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে কোরবান শেখ গুরুতর জখম হন। পরে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।