যশোরে পুলিশ কনস্টেবল পদে এবার ৭৭ জনকে নিয়োগ দেয়া হবে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশ কনস্টেবল পদে ৭৭ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৬৫ জন পুরুষ ও ১২ জন নারী। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ইতোমধ্যে নিয়োগের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এই নিয়োগ নিয়ে যাতে কোন ব্যক্তি কোন প্রকার অর্থিক লেনদেন করতে না পারে সে জন্য সর্তক করে দেয়া হয়েছে। যশোর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।