যশোরে পাঁচকন্যার কন্ঠে নজরুলের প্রমিত সুরে সংগীত

0

স্টাফ রিপোর্টার ॥ শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় যশোরে কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের সাঁঝবাতি মিলনায়তনে পাঁচ কন্যার কন্ঠে নজরুলের প্রমিত সুরে সংগীত পরিবেশিত হয়েছে। সুরধুনী সংগীত নিকেতন এ অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় গানে গানে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। এ সময় উপস্থিত ছিলেন কিংশুক সংগীত শিক্ষাকেন্দ্রের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, ফজলে রাব্বী মোপাশা, হারুন-অর-রশিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগীত শুরু অর্ধেন্দু প্রসাদ বঙ্গোপাধ্যায়।