যশোরে পরিবহণ শ্রমিকদের এক পক্ষের বিরুদ্ধে অপর পক্ষের চাঁদাবাজির অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের(৯১৮) বিরুদ্ধে সড়কে চাঁদার দাবিতে পিকচালককে মারপিট করার অভিযোগে ফুঁসে উঠেছেন জেলা মিনি ট্রাক ও পিকআপ চালক সমবায় সমিতির নেতৃবৃন্দ।  মঙ্গলবার শহরের আর এন রোড এলাকস্থ পিকআপ স্ট্যান্ডে তারা এমন ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।
সংগঠনের সভাপতি ইস্রাফিল হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সরকারের পক্ষ থেকে সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হলেও করোনাকালীন সময় পর অতিসম্প্রতি জেলা ট্রাক,ট্রাক্টর,ট্যাংলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে শহরে বিভিন্ন স্থান থেকে শুরু করে সড়ক,মহাসড়কে চাঁদা আদায় করা হচ্ছে। সংগঠনের সদস্যরা সংগঠনের নামে রশিদ দিয়ে পণ্য ওঠানো নামানো থেকে শুরু করে চালানের সময় ৫০ থেকে ২৫০ টাকা চাঁদা আদায় করছে। যেটি সম্পূর্ণ বেআইননি এবং বল প্রয়োগ ছাড়া আর কিছু না। সম্প্রতি তারা চুড়ামনকাটি এলাকায় চাঁদা না পেয়ে ইস্রাফিল নামের এক পিকআপ চালককে বেধড়ক মারপিট করে। বিক্ষুব্ধ চালকরা সড়ক মহাসড়কে চাঁদা আদায় বন্ধের জোর দাবি জানান অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন। এবিষয় জেলা ট্রাক,ট্রাক্টর,ট্যাংলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুরের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইলে একাধিকবার কল দিলে সংযোগটি বন্ধ দেখায়।