মনিরামপুরে শিক্ষক নেতা এরশাদ সাব্বিরের ইন্তিকাল

0
ছবি: শিক্ষক নেতা এরশাদ সাব্বির।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মনিরামপুর উপজেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি প্রধান শিক্ষক এরশাদ সাব্বির হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন ব্যার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পৌরশহরের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে ইন্তিকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সোমবার সকাল সাড়ে নয়টায় মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম ও পরে উপজেলার বাগডাঙ্গা গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি মনিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেনের শ্বশুর।

এরশাদ সাব্বিরের ইন্তিকালের খবর পেয়ে তার সহকর্মী ও প্রেসক্লাব সভাপতি এসএস মজনুর রহমান, সহসভাপতি জিএম ফারুক আলম, সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, সহকারী অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাকসাদুর রহমান, সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।