যশোরে নির্বাচন কমিশনের নির্দেশায় বদলি হতে পারেন ৪ থানার ওসি

0

স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন দেশের সব থানা পুলিশের ওসিদের পর্যায়ক্রমে বদলির যে নির্দেশনা দিয়েছে তার আওতায় পড়তে পারেন যশোর জেলার ৪ থানার ওসি।
এরা হলেন, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া, শার্শা থানার ওসি আকিকুল ইসলাম, ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত ও মণিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান। এদের মধ্যে কেউ কেউ ২ বছরের অধিক সময় ধরে বর্তমান কর্মস্থলে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বদলি সংক্রান্ত বিষয়টি আপনারা যথা সময়ে জানতে পারবেন।
যে সব থানার ওসির বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি সময়কাল সম্পন্ন হয়েছে তাদেরকে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে অন্য জেলায় বা অন্যত্র বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।