যশোরে নার্সারিতে চাষ করা গাঁজার ১৬টি গাছ উদ্ধার, আটক ১

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের একটি নার্সারির ভেতর চাষ করা গাঁজার ১৬টি গাছ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ডিবি পুুলিশ জানায়, গত সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এসআই রকি মন্ডলের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর ডহরসিংহা গ্রামের বিলচাচী এলাকার জনৈক রফিকুল ইসলামের নার্সারিতে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে রফিকুল ইসলামের ছেলে ডাবলু হোসেনের চাষ করা গাঁজার ১৬টি গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় ডাবলু হোসেনকে।

এ ব্যাপারে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।