যশোরে নগর মহিলা দলের নারী সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর মহিলা দলের ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এক নারী সমাবেশ মঙ্গলবার বিকেলে রেলগেট পৌর আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী প্রভাষক তানিয়া ইয়াসমিন।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা এবং নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন।

সমাবেশটি পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।