যশোরে দুই স্কুল ছাত্রীর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে একদিনে দুই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। একজন খড়কি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। আরেকজন বিএএফ শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্রী। চতুর্থ শ্রেণির ছাত্রী শারমিন সুলতানা (১০) পিতা আমিনুর রহমান যশোর শহরের খড়কিতে ভাড়া থাকেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মহাদেবপুর গ্রামে তাদের বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় শারমিন গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। রাত সাড়ে সাতটায় আশংকাজনক অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, পড়ালেখার জন্যে চাপ দেয়ায় সে আত্মহত্যা করেছে।
এদিকে, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় যশোর বিএএফ শাহিন স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে শহরের পালবাড়ি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী নাজিয়া সুলতানা ওরফে লিয়ানা বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক মৃত ঘোষণা করেন। নাজিয়া সুলতানা পালবাড়ী এলাকার মকিরুজ্জামানের কন্যা। পরিবারের লোকজন জানিয়েছেন, আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেবে নাজিয়া সুলতানা