যশোরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র,৭ কেজি গাঁজাসহ আটক ৩

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র ও ৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটকরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রামের নজরুল ইসলামের ছেলে বর্তমানে যশোর শহরের নাজির শংকরপুর চাতালের মোড় এলাকার বাসিন্দা কবিরুল ইসলাম মিঠু (৩৩), শার্শা উপজেলার ঘিবা গ্রামের শহিদুল সরদারের ছেলে আহসান সরদার (২২) ও রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. শাহিনুর রহমান যশোর শহরের শংকরপুরস্থ বাসটার্মিনালের উত্তর পাশের জনৈক শহিদুলের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে কবিরুল ইসলাম মিঠুকে আটক করেন। পরে তার কাছ থেকে ১টি ওয়ান শ্যুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একইদিন দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশের এসআই নিতাই চন্দ্র দাস ও এসআই শেখ আবু হাসান শার্শা উপজেলার রায়পুর গ্রামের জনৈক মাহাবুল চৌধুরীর বাড়ির পাশে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৭ কেজি গাঁজাসহ আহসান সরদার ও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।