শার্শার ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ শার্শার ৯নং উলাশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড লাউতাড়া যুবদলের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় সময় শার্শার ৯নং উলাশী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল (সিনিয়র এএসপি) আরিফ হোসেন। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, শার্শা থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, এবং এসআই মোঃ এবারত হোসেন। খেলাটি পরিচালনা করেনযুবদল নেতা মহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্য সাইফুর রহমান মিলন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, পুটখালী ইউনিয়ন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন, উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুজ্জামান, যুবদল নেতা লালটু বিশ্বাস এবং আশানুর রহমান সহ ০৯নং উলাশী ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।