তালা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান ও সম্পাদক গাজী জাহিদুর নির্বাচিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, তালা প্রেস ক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান নির্বাচিত হন। উপজেলা আনছার ভিডিপি হলরুমে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সমিতির ২৩০ জন সদস্য ভোটারের মধ্যে ২১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম।