জীবননগরে পশুখাদ্য তৈরি ও বাজারজাতে প্রতারণা : ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ জীবননগরে অবৈধভাবে পশুখাদ্য তৈরি করে প্রতিষ্ঠিত অন্য একটি প্রতিষ্ঠানের মোড়কে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার জীবননগরে কীটনাশক ও পশুখাদ্য ভূষি তদারকি করা হয়।

এ সময় অবৈধভাবে পশুখাদ্য ‘তীর’ কোম্পানির মোড়কে গমের ভূষি তৈরি করে বাজারজাত করায় মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।