যশোরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

 

 

মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির যুব কল্যাণ সংস্থা ও অ্যাবাকাস সফট বিডি লিমিটেড আয়োজনের সহযোগিতা করে।
প্রতিযোগিতায় যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সহ-সম্পাদক ও দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমএমডিএফবিডির প্রতিষ্ঠাতা জহির ইকবাল।
এতে কলেজ পযার্য়ে প্রথম স্থান অধিকার করেছে দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের অর্ঘ্য দাস, ২য় স্থান যশোর ক্যান্টমেন্ট কলেজ সাকিব হোসেন এবং ৩য় স্থান যশোার পলিটেকনিক ইনিস্টিটিউটের নাজমুল হোসেন।
স্কুল পর্যায় প্রথম স্থান অধিকার করে যশোর আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের জেবা তাসনিয়া জেরিন। ২য় স্থান অধিকার করে মধুসুদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় দিপান্বিতা, যৌথ ভাবে ৩য় স্থান করেছে যশোর কালেক্টরেট স্কুলের অর্জন দেব সিকদার ও সখিনা বালিকা বিদ্যালয়ের রিতুপর্ণা হালদার। -বিজ্ঞপ্তি