যশোরে আট গুণী শিক্ষককে সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার ॥ আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে যশোর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিসবটি উপলক্ষ্যে শনিবার যশোর শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ৮ গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম। সংগঠনের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সংবর্ধিত শিক্ষকরা হলেন,অধ্যাপক মশিউল আযম, তারাপদ দাস, আফসারউদ্দিন মৌলভী (মরণোত্তর), মানিক দত্ত, অধ্যক্ষ আব্দুল মতিন, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, খেলাফত হোসেন ও স্বপ্না রাণী মিত্র। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব বিশ্বাস ওয়াহিদুজ্জামান ।