যশোরে আটক কুখ্যাত সন্ত্রাসী কাজলের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আটক কুখ্যাত সন্ত্রাসী ইয়াসিন মোহাম্মদ কাজলের অস্ত্র আইনের মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ডিবি পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তার ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। সন্ত্রাসী ইয়াসিন মোহাম্মদ কাজল যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির আব্দুল খালেকের ছেলে।
উল্লেখ, গত ২৮ নভেম্বর পুরাতন কসবা কাজীপাড়া থেকে ৪ রাউন্ড গুলিভর্তি ১টি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী কাজলকে আটক করেন ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে কোতয়ালি থানায় মামলা হয়। পরে সন্ত্রাসী কাজলকে আদালতে সোপর্দ এবং জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রোববার শুনানি শেষে সন্ত্রাসী কাজলের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।