যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে দুটি বোমার বিস্ফোরণ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহরের খাজুরা বাসস্ট্যান্ডে রোববার রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে বোমায় কেউ জখম হয়নি। যোগাযোগ করা হলে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এজাজ জানান, খাজুরা বাসস্ট্যান্ডে কোনো বোমাবাজির ঘটনা ঘটেনি।