যশোরের ওসমানপুরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ সংবাদ সম্মেলনে

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা সুজন কুমার শিকদার তার পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ, হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৯ জুন) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সুজন কুমার শিকদার বলেন, তার বাবা সুবল শিকদার দীর্ঘদিন ধরে মৌখিক এওয়াজ বদলের মাধ্যমে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছেন। সেখানে প্রথমে একটি কাঁচা ঘর এবং পরে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে চার কক্ষবিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন।

তিনি অভিযোগ করেন, স্থানীয় গোলাম মোস্তফা কৌশলে তার চাচার কাছ থেকে জমিটি অন্যের নামে রেজিস্ট্রি করান। পরে গত ২২ এপ্রিল বিএনপি শহিদুল ইসলাম, মিঠু, বিল্লালসহ ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক ঘর থেকে বের করে দেয়।

পরে তারা বাড়িতে উঠলেও গত ২২ জুন আবারও তাদের বাড়িতে গিয়ে মারধর বের করে দেন। সেই থেকে তিনি বৃদ্ধ বাবা-মাকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে সুজন কুমার শিকদারের বাবা সুবল শিকদার, মা ইছামতি শিকদার এবং স্ত্রী সুস্মিতা শিকদার উপস্থিত ছিলেন।