মোরেলগঞ্জে ৫৯ জন হোম কোয়ারেন্টাইনে দোকানে টেলিভিশন প্রদর্শন বন্ধের নির্দেশ

0

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে বিদেশ ফেরত ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ কারণে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব হোটেল, রেস্টুরেন্ট ও ছোট ছোট চায়ের দোকান থেকে কেরামবোড ও টেলিভিশন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকমতা মো. কামরুজ্জামান রবিবার দুপুরে এ নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি কে.এম আজিজুল ইসলাম উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে এ নির্দেশনা জারি করেন। তারা করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন। বিনা প্রয়োজনে চায়ের দোকান, বাজার বা রাস্তঘাটে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময় তারা কয়েকজন বিদেশ ফেরত যুবকের খোঁজ-খবর নেন এবং কয়েকটি দোকান থেকে টেলিভিশন ও কেরামবোড অপসারণ করেন। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মোরেলগঞ্জে গত ৭ দিনে বিদেশ ফেরত ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে কারও অবস্থা খারাপ হয়নি বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে বাবুল ও জলিল রেস্টুরেন্ট ও দুই মিষ্টির দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, করোনাভাইরাস বিষয়ে তথ্য জানতে এবং আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য হটলাইন খোলা হয়েছে এবং দেশের বাইরে থেকে কেই আসলেই তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।