মোরেলগঞ্জে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ

0

 

মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল আলিম ফকির নামে এক তেল ব্যবসায়ী।
সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, সাংবাদিক নামে মঈনুল ইসলাম ধার দেয়া টাকা আদায় করে দেবেন বলে টাকা আদায় করে আত্মসাত করেছেন।
উপজেলার সোনাখালী গ্রামের মৃত সৈয়দ নজরুল ইসলামর ছেলে সাইফুল ইসলামকে বন্ধুত্বের সম্পর্কের খাতিরে ২০১৫ সালের নভেম্বর মাসে ৪ লাখ ৪০ হাজার টাকা ৪ মাসের মধ্যে ফেরত দেয়ার শর্তে ধার দেই। সেই মর্মে লিখিত চুক্তি হয়। পরে ২০ হাজার টাকা নগদ এবং বাকি ৪ লাখ ২০ হাজার টাকার জন্য সোনালী ব্যাংক, মোরেলগঞ্জ শাখার সঞ্চয়ী হিসাব নং ০০২১৭০১১৪ এর বিপরীতে পাতা নং ২১২৫৯৫১ একটি চেক আমাকে প্রদান করেন। কিন্তু পরবর্তীতে ওই চেক নিয়ে ব্যাংকের শাখায় গেলে ওই হিসাবে কোন টাকা না থাকায় তিনি আমাকে ঘুরাতে থাকেন। পরবর্তীতে সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন আমার জ্বালানি তেলের দোকানের নিয়মিত গ্রাহক ও পূর্ব পরিচিত মোরেলগঞ্জের সাংবাদিক নামধারী মাইনুল ইসলামকে খুলে বললে তিনি চেকটি নিয়ে টাকা আদায় করে দেবেন বলে জানান। মাইনুল ইসলাম চেকের বাহকের স্থলে নিজের নাম লিখে পরবর্তীতে চেক সংশ্লিষ্ট ব্যাংক থেকে ডিজঅনার করে নিজে বাদি হয়ে দেনাদার সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
এক পর্যায়ে দেনাদার সাইফুল ইসলামের মীমাংসায় এসে পাওনা সম্পূর্ণ ৪ লাখ ২০ হাজার টাকা মাইনুল ইসলামকে দিলে তিনি মামলাটি তুলে নেন। এবং সব টাকা তার নিজের পকেটস্ত করেন।
পরে মাত্র ৫০ হাজার টাকা আমাকে দেন। বাকি টাকা ফেরত চাইলে তালবাহানা করেন।
এ ব্যাপারে মুঠোফোনে কথিত সাংবাদিক মাইনুল ইসলামের নম্বরে একাধিকবার চেষ্টা করলেও ফোনে তাকে পাওয়া যায়নি।