মোংলায় মাদ্রাসার দুই ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় মাদ্রাসার দুটি শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার মোংলা থানায় আউয়াল সরদারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী এক শিশুর বাবা। আউয়াল সরদার সুন্দরবন ইউনিয়নের মৃত মহর আলী সরদারের ছেলে।
এলাকাবাসী জানায়, ১০ ফেব্রুয়ারির প্রথম ঘটনা ঘটার পর বিষয়টি ফাঁস হয়ে পড়লে ওই এলাকার এক ইউপি মেম্বারের হস্তক্ষেপে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। এতে সভাপতি আউয়াল সরদার (৩৫) আরও বেপরোয়া হয়ে ওঠেন। পরে ১৪ ফ্রেব্রুয়ারি আবারও মাদ্রাসার আবাসিক এলাকায় আরও একটি শিশুকে বলাৎকারের চেষ্টা চালান। মামলার আসামি আউয়াল সরদারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি কে এম আজিজুল ইসলাম জানিয়েছেন।
আউয়াল সরদারের সংশ্লিষ্ট এলাকা সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, আগে পরে এরকম বহু অপকর্ম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বলৎকারের ঘটনা সত্য। তার বিচার হওয়া উচিত।