মোংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় বিয়ের প্রলোভনে যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার ( ১ এপ্রিল)  ভোরে মোংলার মামার ঘাট থেকে অভিযুক্ত সোহাগ হোসেনকে (২৭) আটক করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ওই যুবতীর দায়ের করা মামলার বরাত দিয়ে জানান, গত ছয় মাস আগে পৌর শহরের আঁখি সিনেমা হল এলাকার বাসিন্দা কাদের হোসেনের ছেলে সোহাগের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ধর্ষণের শিকার ওই যুবতীর। এর একপর্যায়ে গত ৩১ মার্চ সন্ধ্যায় সোহাগ তাকে বিয়ে করার প্রলোভন দিয়ে শহরের ‘সিঙ্গাপুর আবাসিক’ হোটেলে নিয়ে যায়। সেখানে দুইদিন তার ইচ্ছার বিরুদ্ধে শারিরীক সম্পর্ক করে সোহাগ। গত শনিবার (১ এপ্রিল) সকালে ধর্ষক সোহাগ তাকে বিয়ে করবে জানিয়ে ওই যুবতীকে ভোটার আইডি কার্ড নিয়ে আসার জন্য বাড়িতে পাঠায়। এরপর কার্ড নিয়ে হোটেলে এসে সোহাগকে না পেয়ে ফোন করে সে। ফোন বন্ধ পেলে তখন সে থানায় এসে ধর্ষণের বিষয়ে পুলিশকে বিস্তারিত জানায়। পরে পুলিশ তাকে পালিয়ে যাবার সময় আটক করে। সোহাগকে রোববার (২ এপ্রিল)  বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।