মেডিকেল টেকনোলজিস্ট ইনস্টিটিউট যশোর শাখার নতুন কমিটির ফুলেল শুভেচ্ছা সিভিল সার্জনকে

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ইনস্টিটিউশন অব বাংলাদেশ যশোর জেলা শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ জুলাই) নেতৃবৃন্দ সিভিল সার্জনের কার্যালয়ে যান। এসময় নেতৃবৃন্দ সিভিল সার্জনকে ৫ দফা সম্বলিত একটি স্মারক লিপিও পেশ করেন। দাবিগুলো হচ্ছে- সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ও ল্যাব ইনচার্জদের বেতন ২৫ থেকে ৩০ হাজার,জুনিয়র মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ১৮ থেকে ২০ হাজার ,ল্যাব সহকারীর বেতন ১৫ থেকে ১৬ হাজার টাকা প্রদান করতে হবে। নির্ধারিত কর্মঘণ্টা ৮ ঘণ্টার বেশি হলে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। এছাড়া মেডিকেল টেকনোলজিস্টদের নাম ও সনদ দিয়ে প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন করে তাদেরকে নির্ধারিত সময়-সীমার আগে চাকুরিচ্যুত না করা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, জেলা  সভাপতি কে এম হোসেন মেহেদী ,সাংগঠনিক সম্পাদক মো রায়হান, মশিউর রহমান, মোঃ সাইফুল ইসলাম, চঞ্চল হোসেন, মোহন কুমার বিশ্বাস, অপু মল্লিক, বিপ্লব খা প্রমুখ ।