মুনাফা কমেছে সামিট পাওয়ারের

0

লোকসমাজ ডেস্ক॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিগুলোর মুনাফা আগের বছর একই সময়ের চেয়ে কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিলো ১.২৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা ০.২৭ টাকা বা ২১ শতাংশ কমেছে।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.২০ টাকা।