এবার বাড়ল বিমানের জেট ফুয়েলের দাম, আজ রাত ১২টা থেকে কার্যকর

0
উড়োজাহাজে জেট ফুয়েল ভরা হচ্ছে। ফাইল ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ দেশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ এর দাম প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা।

একইসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ এর নতুন দাম প্রতি লিটার ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।