মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে বুধবার সকালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কামাল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কামালের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও কামালের স্বজনরা জানান, নিহত কামাল একজন ব্যবসায়ী। ব্যবসার কাজ শেষে বুধবার সকালে শ্রীপুর বাজার হতে মোটরসাইকেলে শ্বশুর বাড়ি হাজিপুর গ্রামে যাওয়ার পথিমধ্যে হাজিপুর বড়ইচরা মাছের ঘেরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে অবহিত করে পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, হাজিপুর বরইচরা এলাকা হতে মোটরসাইকেল আরোহী কামালকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা উদ্ধার করে দুপুর ১২ টার দিকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় নিশ্চিত করে পরিবারকে অবহিত করা হয়।