কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সামাদ বিশ্বাস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমির অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।