জীবননগরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ॥ জীবননগরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গাজী জাহিদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মহানগর উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আটক গাজী জাহিদ হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।