শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

0
ছবি: সংগৃহীত।

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুজ্জাহান কনক। এ সময় তিনি মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব তুলে দেন।

ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর এ প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সংশ্লিষ্টদের আরও দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক ইলাহী মুন্না, উপজেলা বিএনপির সদস্য মো. নুরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনির এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।