মাগুরায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ

0

মাগুরা সংবাদদাতা ॥ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের ভায়নায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ। বক্তব্য রাখেন যুবদল সভাপতি অ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল, ছাত্রদল সভাপতি আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, সদর থানা বিএনপির আহবায়ক কুতুবুদ্দিন প্রমুখ। সমাবেশে বিএনপি ও বিভিন্ন অংঙ্গ সংগঠনের কয়েক শ নেতাকর্মী অংশ নেন।