শার্শায় উলাশী বিএনপি নেতা কদর আলীর ইন্তিকাল

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলা বিএনপি নেতা কদর আলী ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার সম্বন্ধকাঠি গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কদর আলী শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, কদর আলী বেশ কিছু দিন ধরে পাকস্থলির ক্যান্সারে ভুগছিলেন। এদিন রাতে নামাজে জানাজা শেষে সম্বন্ধকাঠি দক্ষিণ পাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজায় স্থানীয় ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।