মাগুরার শালিখায় প্রাথমিক শিক্ষা পদক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

0

শালিখা (মাগুরা) প্রতিনিধি।।

মাগুরার শালিখায় প্রাথমিক শিক্ষা পদক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকবর হোসেন৷ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও শিক্ষকদের হাতে বিভিন্ন ক্যাটাগরীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী৷ এসময় উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মমিনুর রহমান, মোঃ সাজ্জাত হোসেন, মোঃ ফারহানুল হক ৷