কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ বিভিন্ন স্থানে

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নিজ নিজ কলেজের শিক্ষক এবং জ্যেষ্ঠ শিক্ষার্থীরা ফুল ও চকলেট দিয়ে নবাগতদের উষ্ণ অভ্যর্থনা জানান। নতুন স্বপ্ন আর বুকভরা আশা নিয়ে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পা রাখা নবীন শিক্ষার্থীদের পদচারণায় যশোরের কলেজ ক্যাম্পাসগুলো প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

যশোর : সরকারি এমএম কলেজের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফসর ড. হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান।

যশোর কলেজের নবীন বরন ও ওরিয়েন্টেশন ক্লাসে সভাপত্বি করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক অধ্যাপক মিজানুর রহমান, জাকির আহমেদ, হাফসা বেগম, রাশেদ আব্বাস রাজ, সিরাজুল ইসলাম প্রমুখ।

সরকারি সিটি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেহানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক জয়নাল আবেদীন।

সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি আঞ্জুরুল হক খোকন। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুনহাট পাবলিক কলেজের নবীন বরণ ও অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী প্রমুখ।