মহেশপুরে তন্ময় স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান

0

মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার তন্ময় স্পোটিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করেন মহেশপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ৬ এর পরিচালক কামরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকালে মহেশপুরে এসে তন্ময় স্পোর্টিং ক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়ার হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন কামরুল ইসলাম।