ঝাউদিয়া ৮ দলীয় ফুটবলে মাঠপাড়া একাদশ চ্যাম্পিয়ন

0
ছবি: সংগৃহীত।

চুড়ামনকাটি ( যশোর)সংবাদদাতা ॥ শুক্রবার যশোর সদরের ঝাউদিয়া ৮ দলীয় বিবাহিত টুনামেন্টের ফাইনাল খেলা মুন্সী মেহেরুল্লাহ একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায়

মাঠপাড়া বিবাহিত একাদশ ১-০ গোলের ব্যবধানে উত্তরপাড়া বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় একমাত্র জয়সূচক গোলটি করেন শিমুল হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবীণ বিএনপি নেতা রোস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম,ওলিয়ার রহমান, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব গাজী, ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, শামিম কবীর ওয়াসিম, সাজ্জাদ হোসেন বাদশা প্রমুখ।

খেলা পরিচালনা করেন যশোর জেলা রেফারি জিল্লুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।