মহেশপুরে ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হলেন আরও চার জন, মৃত্যু ১

0

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ॥ মহেশপুরে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। এক দিনেই স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার জন ভর্তি হয়েছেন। মারা গেছেন ঢাকায় চিকিৎসাধীন ঝন্টু মন্ডল (৪৫)।
শনিবার ভোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান কৃষ্ণচন্দ্র গ্রামের আমজাদ হোসেনের ছেলে ঝন্টু মন্ডল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন নাটিমা গ্রামের মুন খাতুন(১৮),নাসরিন আক্তার (৪৫), যুগিহুদা গ্রামের সিনথিয়া খাতুন (১৬) ও পান্তাপাড়া গ্রামের মুনিয়া খাতুন (৬)।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহামুদ বিন হেদায়েত সেতু জানান, দিন দিন মহেশপুরে ডেঙ্গু রোগীর প্রকোপ বেড়েই চলেছে।