মহেশপুরে কলেজছাত্রের আত্মহত্যা প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যায় প্ররোচনাকারীর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সামনের সড়কে মৃতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার পোস্ট অফিস পাড়ারএকটি বিউটি পার্লারের মালিক তানিয়া কলেজ ছাত্র হাসানের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। একর্পযায়ে তানিয়া প্রতারণার আশ্রয় নিয়ে হাসানের কাছ থেকে বিভিন্ন সময়ে অনেক টাকা হাতিয়ে নেন। তানিয়ার এই মানসিক নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে গত ১৩ আগস্ট আত্মহত্যা করতে বাধ্য হন হাসান।

মানববন্ধন র্কমসূচিতে ব্যানার ও ফেস্টুন হাতে স্বজন,সহপাঠী ও এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন নিহত হাসানের পরিবারের সদস্যা স্থানীয় বাসিন্দা ও সহপাঠীরা।

বক্তারা দ্রুত অভিযুক্ত তানিয়াকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বহুরুপি তানিয়া ও তার স্বামীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মহেশপুর থানা-পুিলশ জানায়, এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।