মহেশপুরের চোরের বাড়ি থেকে গরু উদ্ধার

0

 

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ॥ গরু চোরের ঘর থেকে দু’টি চোরাই গরু উদ্ধার করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ। সোমবার দুপুরে থানার এস আই আব্দুল জলিল মহেশপুরের নাটিমা ইউনিয়নের উজ্জলপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে গরু দু’টি উদ্ধার করেন। তবে পুলিশ চোর নজরুলকে আটক করতে পারেনি।
এলাকাবাসী জানান, উপজেলার নাটিমা ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের নুর মোহাম্মদের বাড়ি থেকে দু’টি গরু শনিবার রাতে চুরি হয়। পরে সোমবার দুপুরে সেই চোরাই গরু দু’টি পাওয়া যায় একই ইউনিয়নের উজ্জলপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে।
মহেশপুর থানার এসআই আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উজ্জলপুর গ্রামের চোর নজরুল ইসলামের বাড়ির গোয়াল থেকে গরু দু’টি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নজরুল ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান এস আই আব্দুল জলিল।