মহেশপুরের কুড়িপোলের মনছুর হত্যার আসামি অধরা

0

 

স্টাফ রিপোর্টর, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের কুড়িপোল গ্রামের কৃষক মনছুর হত্যার প্রধান আসামি অধরা। ১৬ মাস পেরিয়ে গেলেও পুলিশ মামলার প্রধান আসামি শিহাব উদ্দীন সাকিবকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় প্রতিনিয়ত বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে।
ইতোমধ্যে একাধিকবার আসামিরা বাদীকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়। বাদীর একটি মাইক্রোবাস ভাংচুর করার চেষ্টা করছে জামিনে থাকা আসামিরা। এছাড়া মামলা তুলে না নিলে আসামিরা নিজেদের ফসলের ক্ষেত নিজেরা নষ্ট করে মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দিচ্ছে মাসুম পারভেজকে। এ বিষয়ে বাদী মাসুম পারভেজ আসামিদের বিরুদ্ধে ৭ ধারায় মামলা করেছেন। সাতধারা মামলার আসামি কুড়িপোল গ্রামের রহিম পাটোয়ারির ছেলে মোজাম্মেল হক, তার স্ত্রী ফিরোজা বেগম ও প্রতিবেশী মোবাশ্বরা প্রতিনিয়ত পরিবারটির ওপর অত্যাচার করে যাচ্ছেন।