মনিরামপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামায়াতের সংবর্ধনা

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটিকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফজলুল হক। উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আহসান হাবীব লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম মজনুর রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। প্রধান অতিথি গাজী এনামুল হক বলেন,জামায়াতে ইসলামী যে কোনো বিষয়ের খবরের জন্য বস্তুনিষ্ঠতা আশা করে।