মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে বুধবার মোটরচালিত আলমসাধুর ধাক্কায় সোহাগ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের পটি গ্রামের কোরবার আলীর ছেলে। মনিরামপুর থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, সোহাগ হোসেন বুধবার সকালে মোটরসাইকেল চালিয়ে হরিহরনগরের মোক্তারপুর বাজারের যাচ্ছিলেন। পথে মোক্তারপুর নয়ন মোড়ের কাছে পৌঁছলে পেছন থেকে একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিতিৎসক মৃত বলে ঘোষনা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।