ঝিকরগাছায় গ্রামীণ সড়ক সংযোগ জোরদারে অগ্রাধিকার নির্ধারণ ও মাস্টারপ্ল্যান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

0
যশোরের ঝিকরগাছায় জিআইএস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক ও টেকসই গ্রামীণ সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে দিনব্যাপী অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, বিকাশগাছা (যশোর) ॥ যশোরের ঝিকরগাছায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এলজিইডির আয়োজনে কর্মশালাটি গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরএসআইএইচপি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন বিকাশগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা। এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বেসিস, ঢাকার জিআইএস স্পেশালিস্ট মো. আব্দুল্লাহ। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার নির্বাচন এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, নির্বাসখোলা ইউপি প্রশাসক অলিয়ার রহমান, হাজিরবাগ ইউপি প্রশাসক অহিদুল ইসলাম, নাভারন ইউপি প্রশাসক আনিসুর রহমান, শিমুলিয়া ইউপি প্রশাসক কামরুজ্জামান, পানিসারা ইউপি প্রশাসক তৌহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, টিপু সুলতান, যশোর জেলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনসহ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন ও এলজিইডির ওয়ার্ক এ্যাসিষ্টান ও কার্যসহকারীগণ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ সহজীকরণ এবং টেকসই অবকাঠামো গড়ে তোলাই এ কর্মশালার মূল লক্ষ্য।