মণিরামপুরে যুবদল নেতা আনিছুরের মৃত্যুবার্ষিকী পালিত

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুরে যুবদল নেতা শহীদ আনিছুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলার লাউড়ী গ্রামে আয়োজিত মৃত্যুবার্ষিকীতে শহীদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। কবর জিয়ারত ও দোয়া মাহফিল  শেষে অনিন্দ্য ইসলাম অমিত নিহতের পরিবারকে সান্তনা দেন এবং খোঁজ খবর নেন। প্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে কাছে পেয়ে নিহতের পরিবারবর্গ আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, মনিরামপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর বিশ্বাস, কপিল উদ্দিন, মোতলেব হোসেন, অধ্যক্ষ রফিকুল বারী, থানা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সাইফুল ইসলাম, বিল্লাল গাজী,  প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ নভেম্বর শ্যামকুড় ইউনিয়নের লাউড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য প্রয়াত আনোয়ার হোসেননের ছোট ছেলে থানা যুবদলের সদস্য আনিছুর রহমান পুলিশের হাতে গ্রেফতার হবার পর নিহত হন। পুলিশ দাবি করে কথিত বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।