মনিরামপুরে বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ বিদ্যালয় চ্যাম্পিয়ন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে বাগডাঙ্গা-দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়।

বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দুদকের সহকারী পরিচালক আল-আমীন হোসেন, সহকারী পরিদর্শক সুমিত দাস, মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও বাগডাঙ্গা-দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাগডাঙ্গা-দহাকুলা মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।