মনিরামপুরে গ্রামীণ সড়ক নির্মাণে মাস্টারপ্লান প্রণয়নে কর্মশালা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে গ্রামীণ সড়ক নির্মাণে মাস্টারপ্লান প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রোকৌশল অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) মাহির দায়ান আমিন।

উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলীর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, উপজেলা মৎস্য অফিসার সেলিম রেজা, সমবায় অফিসার রনজিৎ কুমার দাস প্রমুখ। প্রশিক্ষক ছিলেন জিআইএস স্পেশালিস্ট মো. আব্দুল্লাহ। কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অংশীজন অংশ নেন।

উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী জানান, এলজিইডির আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণে মনিরামপুর উপজেলার ছয়টি সড়ক অন্তভুক্ত করা হয়েছে।