মনিরামপুরে একশ পিস ইয়াবাসহ নারী আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার মাহামুদকাটি গ্রামে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় মোছা. পপি (২৬) নামে এক নারীকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ডিবি পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে মাহামুদকাটি গ্রামের মৃত জহিরুল ইসলামের বাড়িতে অভিযান চালান।

এ সময় তার মেয়ে পপির ঘরে তল্লাশি চালিয়ে একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে পপিকেও আটক করা হয়। এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা হয়েছে।