মণিরামপুরে পুলিশের দুই মামলায় বিএনপির ৩০ নেতা কর্মীর জামিন

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুরে পুলিশের দায়েরকৃত নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিনের পর  মঙ্গলবার (২৮ মার্চ ) জেলা ও দায়রা জজ আদালত থেকে স্থায়ী জামিন লাভ করেন বিএনপির ৩০ নেতাকর্মী। তারা  আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে শুনানি শেষে জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী এমএ গফুর ও আশেক মাসুক সুমন।
জামিনপ্রাপ্তরা হলেন  জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  আবদুস সালাম আজাদ,  মোহাম্মদ মুছা,মণিরামপুর থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির  যুগ্ম আহ্বায়ক সাবেক  মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম,আসাদুজ্জামান মিন্টু,জিএম মিজানুর রহমান, সদস্য নিস্তার ফারুক,  বিএনপি নেতা  মিজানুর রহমান,মাস্টার জালাল উদ্দিন, মাস্টার মতিয়ার রহমান, আবদুস সাত্তার দফাদার,  কামাল হোসেন,   আলতাফ হোসেন, যুবদল নেতা আসলাম হোসেন, পৌর কৃষকদলের আহ্বায়ক মোস্তফা আনোয়ার, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, গফ্ফার মাহমুদ, গোলাম সরোয়ার, খালিদ সাইফুল্লাহ, ফারুক হোসেন, জাকারিয়া হোসেন, আবু তাহের, জিএম আলতাফ হোসেন, মোসলেম উদ্দিন। বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফলে ৮ ফেব্রুয়ারি মণিরামপুর পৌর ও থানা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুলিশ সেখান থেকে ৬ নেতাকর্মীকে আটক করে। পরে এসআই সুমন হোসেন বাদি হয়ে ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে এবং ১১ ফেব্রুয়ারি এসআই আশিকুর রহমান বাদি হয়ে অপর ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেন। মামলায় পুলিশ আরো পাঁচজনকে আটক করে। ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৩১ নেতাকর্মী অর্ন্তবর্তীকালীন জামিন লাভ করেন।