ভালোবাসা দিবসে আদলতে ব্যতিক্রমী বিয়ে

0

লোকসমাজ ডেস্ক॥ ভালোবাসা দিবসে ঝিনাইদহের আদালতের গারদ (হাজত খানা) থেকে বের হচ্ছেন বর মো. জুবায়ের হোসেন। তার হাতে হাতকড়া, সাঙ্গে আছে পুলিশ। বাইরে অপেক্ষা করছে কনেসহ উভয় পক্ষের পরিবারের সদস্যরা। পরে আদালতের ক্যান্টিনে বসে আইনজীবী, পুলিশ, আদালতের প্রতিনিধির উপস্থিতিতে শুরু হয়।
বুধাবার বিকেলে এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের আদালত চত্ত্বরে। বিয়ের পর সেখানে মিষ্টিও বিতরণ করা হয় উপস্থিতিদের মাঝে।
স্কুলছাত্রীকে অপহরণ মামলায় জামিন পেতে এমন বিয়ে হয়েছে আদালতে। তবে বিয়েতে অনেক খুশি বর-কনেসহ পরিবারের সদস্যরা।
আদালত থেকে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক আত্মীয় বাড়িতে আসা-যাওয়ার সূত্র ধরে জুবায়ের হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় স্কুলছাত্রীর। কয়েক মাস তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ চলে। একপর্যায়ে জানাজানি হওয়ার পর পরিবার থেকে মেনে না নেওয়ায় গত বছরের ১৭ ডিসেম্বর প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করেন জুবায়ের।
এ ঘটনায় ২৪ ডিসেম্বর স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মহেশপুর থানায় জুবায়েরসহ চারজনের নামে অপহরণ মামলা করেন। এ মামলায় ওই দিনই জুবায়েরকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে কারাগারে ছিলেন জুবায়ের। বিষয়টি নিয়ে উভয় পরিবার মিমাংসা করে বুধবার আদালতে জামিন আবেদন করেন।
ঝিনাইদহের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদৌলা পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে করলে জামিন দেওয়া হবে শর্ত দেন। সেই শর্তে রাজি হয়ে আদালতেই বিয়ে হয় তাদের।
বর জুবায়ের হোসেন বলেন, ভালোবাসা দিবসে জামিনে মুক্ত হয়ে আমার প্রিয় মানুষটাকে পেয়ে আমি খুশি। দুই মাস জেল খাটার পর তাকে পেলাম। আপনারা আমাদের দুই জনের জন্য দোয়া করবেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাড. ইশারত হোসেন খোকন বলেন, আদালতের নির্দেশে পাঁচ লাখ টাকা কাবিনে উভয় পক্ষের উপস্থিতিতে বিয়ে হয়েছে। একটি একটি ব্যতিক্রমী ঘটনা। এমন বিয়েতে ও আদালতের সিন্ধান্তে আমরা খুশি।