বেনাপোলে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ বেনাপোলের বারপোতা গ্রামে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোর পৌনে ৬টার দিকে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বারপোতা গ্রামের নুর মোহাম্মদের ছেলে আনিচুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আনিচুর রহমানসহ (৪০) চার জনকে আটক করা হয়। আটক অপর ৩ জন হলেন, উত্তর বারপোতা গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩২), চান্দালী মোড়লের ছেলে ইয়ার আলী (৩৯) ও পুটখালী গ্রামের রুহুল আমীন সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩৭)। পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তিতে আনিচুর রহমানের বাড়ির সামনের পুকুর থেকে বিশেষ কায়দায় রাখা ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।